আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

দ্বিতীয়বার আক্রমণ করতে পারে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দ্বিতীয়বার আক্রমণ করতে পারে করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা আক্রান্তের সংখ্যা যেসব দেশে কমেছে সেসব দেশে দ্বিতীয় দফায় সর্বোচ্চ আক্রান্তের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার বিস্তার রোধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেগুলো দ্রুত প্রত্যাহার করে নিলে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সোমবার জানিয়েছে সংস্থাটি।

সংস্থার জরুরি বিভাগের প্রধান ডা. মাইক রায়ান অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছেন, বিশ্ব এখন করোনার প্রাদুর্ভাবের প্রথম আঘাতের মাঝামাঝি অবস্থায় রয়েছে। কিছু দেশে করোনা সংক্রমণ কমলেও এখনও মধ্য ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু দেশে সংক্রমণের হার বাড়ছে।

তিনি জানান, মহামারি প্রায়ই ঢেউয়ের মতো আসে। এর মানে হচ্ছে যেসব এলাকায় করোনার প্রথম ধাক্কাটি চলে গেছে সেসব স্থানে চলতি বছরের শেষ নাগাদ দ্বিতীয় আঘাতটি আসতে পারে। প্রথম ধাক্কার পর নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করে নিলে সংক্রমণের হার দ্রুত বাড়ার আশঙ্কাও রয়েছে।

রায়ান বলেন, ‘আমরা যখন দ্বিতীয় ঢেউয়ের কথা বলব তখন ক্লাসিক্যালি প্রায়ই যেটা বোঝাই সেটা হচ্ছে, রোগটি নিজেই প্রথম ঢেউ এবং কয়েক মাস পর এটি ফিরে আসে। কয়েক মাসের মধ্যে অনেক দেশের বেলাতেই এটি বাস্তব চিত্র হতে পারে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, ‘তবে রোগটি যে কোনো সময় বাড়তে পারার বিষয়টিও আমাদের অবগত হতে হবে। রোগের প্রকোপ এখন যেভাবে কমছে তাতে কয়েক মাস এই ধারা অব্যাহত থাকবে সেই অনুমান আমরা করতে পারি না এবং আমরা কয়েক মাসের মধ্যে দ্বিতীয় ঢেউ পেতে যাচ্ছি। এই ঢেউয়ে আমরা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারি।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত