আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৫৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৫৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ছাড়ালো। মঙ্গলবার করোনাভাইরাসের সংক্রমণ সংখ্যা নিয়ে সর্বশেষ তথ্য সরবরাহকারী ওয়েবসাইটে ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে।

তালিকায় দেখা গেছে, আক্রান্তদের দুই তৃতীয়াংশই ইউরোপ ও যুক্তরাষ্ট্রের। করোনায় মৃতের সংখ্যাও বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে এই দুই অঞ্চলে বেশি।

ওয়ার্ল্ড মিটার জানিয়েছে, বিশ্বে করোনা আক্রান্তদের মধ্যে ১৯ লাখ ২৭ হাজার জন ইউরোপের। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৬৮ হাজার ৭৬৮ জন। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪৪৬ জন। এদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ২৭৩ জন।

তালিকায় এর পরের অবস্থানেই আছে এশিয়া মহাদেশ। এই অঞ্চলের দেশগুলোতে ৯ লাখ ৯২ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মারা গেছেন ২৭ হাজার ৯৮৩ জন আক্রান্ত। দক্ষিণ আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৬১২ জন এবং মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৪৯।  আফ্রিকায় ১ লাখ ১৮ হাজার ৩১৮ জন আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ৫১১ জন মারা গেছে।

বিশ্বে করোনায়ভাইরাসে আক্রান্ত ও মৃত দুটির সংখ্যাই কম, ওশেনিয়াতে। এই অঞ্চলে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৪১ জন এবং মারা গেছেন ১২৩ জন।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত