আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

সৌদিআরবে গোলাগুলিতে ৬ জন নিহত

সৌদিআরবে গোলাগুলিতে ৬ জন নিহত

পবিত্র ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই সৌদিতে হঠাৎ গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আসির প্রদেশের এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন। বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জাানানো হয়েছে।

প্রতিবেদনে বলছে, ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের আসির প্রদেশে মঙ্গলবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গোলাগুলির এ ঘটনায় তদন্ত শুরু করেছে। অবশ্য সৌদি কর্তৃপক্ষ এই গোলাগুলির ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি।

উল্লেখ্য, দেশটির সীমান্তবর্তী এই প্রদেশে প্রায়ই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। ঐ প্রদেশের বিভিন্ন স্থাপনায় প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। গত বছরের জুনে আসিরের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজনের প্রাণহানি ঘটে এবং আহত হন অন্তত ৭ জন।

এর আগে ২০১৫ সালের মাঝের দিকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি এই হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় ফেরাতে হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত