আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আমরা আমেরিকান ব্র্যান্ড সমর্থন করি: ট্রাম্পকে আলিবাবা

আমরা আমেরিকান ব্র্যান্ড সমর্থন করি: ট্রাম্পকে আলিবাবা

এলএ বাংলা টাইমস

চীনা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মধ্যে পরিস্থিতি শান্ত করতে বিবৃতি দিল চীনের সর্ববৃহৎ অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান আলিবাবা।


আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং বলেছেন, তাদের কোম্পানির নীতি আমেরিকান ব্র্যান্ড, খুচরা বিক্রেতা, ক্ষুদ্র ব্যবসা ও কৃষকদের সমর্থন করে।

তিনি জানান, গত তিন মাসে কোম্পানিটি তাদের প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি করতে পেরেছে। এছাড়া কোম্পানির মার্কিন নীতি পরিবর্তনের ওপরেও খেয়াল রাখা হচ্ছে বলে ঝ্যাং জানান।

এই মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চীনা কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানান। ট্রাম্প প্রশাসনের কথিত ক্লিন নেটওয়ার্ক কর্মসূচির আওতায় চীনের মালিকানাধীন আলিবাবা, টেনসেন্ট, বাইদু’র মতো কোম্পানিগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তিনি।

কিছুদিন আগেই আগেই চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবং মেসেজিং প্ল্যাটফর্ম উইচ্যাটকে লক্ষ্যবস্তু করে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠান অন্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে তাদের চাকরির বাজার ফিরিয়ে না আনবে তাদের উপরে অতিরিক্ত কর প্রয়োগের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।   

এমন পরিস্থিতিতে আলিবাবা নির্বাহী বলেন, “আমরা চীনা প্রতিষ্ঠানগুলোর প্রতি মার্কিন সরকারের সাম্প্রতিক নীতি পরিবর্তনের প্রতি নিবিড় মনোযোগ রাখছি। বর্তমানে এই নীতি খুবই নড়বড়ে অবস্থায় রয়েছে। আমরা পরিস্থিতি এবং সম্ভাব্য প্রভাব সতর্কতার সঙ্গে এবং পূর্ণাঙ্গভাবে মূল্যায়ন করছি। আর কোনও নতুন নিয়ম করা হলে তার সঙ্গে মানিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”





এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত