আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

দুই বছরের মধ্যে করোনা শেষ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দুই বছরের মধ্যে করোনা শেষ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবিঃ এলএ বাংলা টাইমস

করোনাভাইরাস সঙ্কট


আগামী দুই বছরের মধ্যে করোনাভাইরাস মহামারি থেকে বিশ্ববাসী মুক্তি পেতে পারে, এমনটাই আশা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। শুক্রবার জেনেভায় তিনি এ কথা জানান। 

টেড্রস আধানম আরও বলেছেন স্প্যানিশ ফ্লু শেষ হতেও দু বছর লেগেছিল। বর্তমানের প্রযুক্তি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাসের লাগাম টেনে ধরতে পারবে বলে মন্তব্য করেন তিনি। 


টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস জানান, ‘বর্তমানে যোগাযোগ বেশি হওয়ায় ভাইরাস ছড়িয়েছে বেশি। তবে এখন আমাদের উন্নত প্রযুক্তি ও জ্ঞান রয়েছে যাতে আমরা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে পারি কম সময়ে। এজন্য বিশ্ববাসী একমত হতে হবে।’ 

১৯১৮ সালে স্প্যানিস ফ্লুতে প্রায় ৫০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল। করোনাভাইরাসে এ পর্যন্ত প্রায় ৮ লাখ মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছে ২২.৭ মিলিয়ন। 

ডব্লিউএইচও প্রধান করোনাভাইরাসের ইকুইপমেন্টের দুর্নীতি নিয়েও কথা বলেছেন। তিনি মহামারির সময় এ ধরনের অপরাধকে অগ্রহণযোগ্য অপরাধ বলে আখ্যা দেন। মন্তব্য করেন, ‘এটি হত্যাযজ্ঞ।’


করোনা সামগ্রী নিয়ে দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে দুর্নীতি ও সিন্ডিকেটের ঘটনা ঘটেছে। যা পরিস্থিতিতে আরও নাজুক করে তুলেছে। কেনিয়ার নাইরোবিতে এ সংক্রান্ত বিক্ষোভ হয়েছে। ডাক্তাররা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন নিরাপত্তা সামগ্রী না পাওয়ায়।


এলএবাংলাটাইমস/এনএইচ



শেয়ার করুন

পাঠকের মতামত