আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পৃথিবীর ‘সবচেয়ে বয়স্ক’ পুরুষের মৃত্যু

পৃথিবীর ‘সবচেয়ে বয়স্ক’ পুরুষের মৃত্যু

ছবিঃ এলএ বাংলা টাইমস


নাম তার ফ্রেডি ব্লুম। সনদপত্রে লেখা আছে তিনি জন্মেছেন ১৯০৪ সালে। অনেকের মতেই তিনিই ছিলেন বেঁচে থাকা সবচেয়ে বয়স্ক পুরুষ। যদিও গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে কখনো এই স্বীকৃতি দেয়নি। ১১৬ বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকায় মারা গেছেন।


ফ্রেডি যখন কিশোর ছিলেন তার পুরো পরিবার স্প্যানিশ ফ্লুতে মারা যায় ১৯১৮ সালে। তবে তিনি বেঁচে ছিলেন। টিকে ছিলেন আরও দুটি বিশ্বযুদ্ধ। এবার তার মৃত্যু করোনা মহামারি নয় বরং বার্ধক্যজনিত কারণে হয়েছে বলে তার নিকটাত্মীয়রা জানিয়েছেন।

২০১৮ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ব্লুম বলেন দীর্ঘদিন বেঁচে থাকার কোনো রহস্য তার জানা নেই। এটি তিনি ঈশ্বরের ইচ্ছা বলে মন্তব্য করেন। তিনি বলেন, ওপরে তিনিই আছেন। তিনি সকল ক্ষমতার মালিক। আমার কিছুই নেই। আমি যেকোনো সময় মরতে পারি। তার ইচ্ছায় তিনি আমাকে রেখেছেন।

শ্রমিক হিসেবেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ব্লুম।  তিনি প্রথমে ফার্মে কাজ করেন। এরপর নির্মাণ-শ্রমিক হিসেবে নিজেকে গড়ে তুলেন। অবসরে গিয়েছিলেন ৮০ বছর বয়সে। মদ্যপানের অভ্যাস থাকলেও অনেক বছর আগেই তা ছেড়ে দিয়েছিলেন। তবে নিয়মিত ধূমপান করতেন।

করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় তিনি ১১৬তম জন্মদিনে সিগারেট কিনতে বেরুতে পারেননি। শনিবার তার মৃত্যু স্বাভাবিকভাবে হয় বলে জানিয়েছে ব্লুম ফ্যামিলি। আন্দ্রে নাইদো নামের একজন বলেন, দুই সপ্তাহ আগেও সে কাটত। ছিল শক্তিশালী ও সাহসে ভরপুর একজন মানুষ। তবে শেষ-কিছু দিনে তিনি নেতিয়ে পড়েছিলেন।


এলএবাংলাটাইমস/এনএইচ




শেয়ার করুন

পাঠকের মতামত