আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়ালো

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়ালো

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী শনিবার (২২ আগস্ট) পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ লাখ। অন্যদিকে ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী শনিবার ভোর রাত পর্যন্ত মৃতের সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৬১৯ জন।

মৃতের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বের ক্ষমতাধর দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৮০ হাজার ১৩১ জন। আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ৩৮ হাজার ১০৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ২৫০ জন মারা গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৮২ হাজার ৩৬২ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। মৃতের সংখ্যা চতুর্থ সর্বোচ্চ ৫৬ হাজার ৮৪৬ জন। আর তৃতীয় সর্বোচ্চ ৫৯ হাজার ৬১০ জন মারা গেছে মেক্সিকোতে।

মৃতের সংখ্যায় পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে মারা গেছে ৪১ হাজার ৪২৩ জন। ইতালিতে মারা গেছে ষষ্ঠ সর্বোচ্চ ৩৫ হাজার ৪৩০ জন। আর ফ্রান্সে সপ্তম সর্বোচ্চ ৩০ হাজার ৫১২ জন।

এ ছাড়া স্পেনে ২৮ হাজার ৮৩৮, পেরুতে ২৭ হাজার ২৪৫ ও ইরানে ২০ হাজার ৫০২ জন মারা গেছে।

বিশ্বব্যাপী বেড়েই চলছে মৃতের সংখ্যা। বিদ্যুৎ গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সবার প্রশ্ন একটাই কবে বিশ্ব মুক্তি পাবে প্রাণঘাতী এই ভাইরাসের করাল গ্রাস থেকে?

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত