আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতে ১০ কোটি ডোজ ভ্যাকসিন বিক্রি করবে রাশিয়া

ভারতে ১০ কোটি ডোজ ভ্যাকসিন বিক্রি করবে রাশিয়া

স্পুতনিক-ভি

রাশিয়ার ভ্যাকসিন গবেষণায় মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ডা. রেড্ডি'স ল্যাবরেটরিজ এর সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় ভারতে নিজেদের উৎপাদিত করোনাভাইরাস ভ্যাকসিনের ১০ কোটি ডোজ সরাসরি সরবরাহ করবে রাশিয়া।


বুধবার এক ঘোষণায় তারা এ কথা জানায়। খবর রয়টার্সের। 

আরডিআইএফ হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল। পাশাপাশি সংস্থাটি ভারতের উৎপাদকদের সঙ্গে স্পুতনিক-ভি ভ্যাকসিনের মোট ৩০ কোটি ডোজ উৎপাদনের চুক্তি করেছে। 

তৃতীয় বা শেষধাপের পরীক্ষা শেষ না করেই স্থানীয়ভাবে উৎপাদিত ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল রাশিয়া। কিন্তু, ভারতে জনসাধারণের মধ্যে প্রয়োগের আগে এটির শেষধাপের বড় পরিসরের পরীক্ষা চালাতে হবে। 

ভারতে স্পুতনিক- ভি'র ক্লিনিক্যাল এ ট্রায়াল পরিচালনা করবে দেশটির অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক ডা. রেড্ডি'স। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীতে অনুমোদনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের কেন্দ্রীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ। অনুমোদন পেলে চলতি বছর বা ২০২০ সালের শেষদিকেই ভারতের বাজারে পাওয়া যাবে রুশ ভ্যাকসিনটি। তার আগে অবশ্য ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিষেধকটির নিবন্ধনও নিতে হবে। 

তবে রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রেক্ষিতে ডা. রেড্ডিস- এর কো-চেয়ারম্যান জি ভি প্রসাদ জানান, রুশ ভ্যাকসিণটির প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল আশাব্যঞ্জক ছিল। 

তৃতীয় স্তরে ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা যাচাইয়ে দশ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর দেহে বড় পরিসরে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু, রাশিয়াই প্রথম দেশ যারা এ ধারাবাহিকতা ভঙ্গ করে নতুন করোনাভাইরাস মোকাবিলায় স্পুতনিক-ভি'র অনুমোদন দেয়। দেশটির এ পদক্ষেপ নিয়ে উদ্বেগ তৈরি হয় চিকিৎসক মহলে। অনেক শীর্ষ বিশেষজ্ঞই এর কার্যকারিতা নিয়ে সন্দেহ পোষণ করেছেন।  

তবে এখন পর্যন্ত এ ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কোনো নেতিবাচক ফলাফল দেখা যায়নি।






 এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত