আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভেঙে ফেলা হবে ভারতের সংসদ ভবন

ভেঙে ফেলা হবে ভারতের সংসদ ভবন

ভারতের ঐতিহাসিক সংসদ ভবনটি ভেঙে ফেলা হবে। সেখানে তৈরি করা হবে দৃষ্টিনন্দন নতুন সংসদ ভবন। আর সেটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ভারতের টাটা গ্রুপ। ১১ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ ২০২২ সালে শেষ হবে বলে জানানো হচ্ছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভারতীয় স্বাধীনতার ৭৫ বছর পূর্তির বছরকে সামনে রেখে এই প্রকল্পের কাজ হাতে নেয়া হয়েছে।

তবে সমালোচকরা বলছে, সরকারের উচিত এই মুহূর্তে করোনাভাইরাস মোকাবেলায় অর্থ খরচ করা। বর্তমানে ভারতে ৫০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। আর এখন পর্যন্ত ৮০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তবে সরকার বলছে, ১৯২০ সালে এই সংসদ ভবনটি নির্মাণ করা হয়েছিল, বর্তমানে এর সক্ষমতা হারিয়ে গেছে। ফলে এটি নতুন করে নির্মাণ করা দরকার।

বলা হচ্ছে, দিনে দিনে এর সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত হচ্ছেন। বর্তমানের চেয়ে আকৃতিতে বড় হবে নতুন ভবনটি। ১৪০০ এমপির আসন সংখ্যা রেখে এটি তৈরি করা হচ্ছে।
খবরে বলা হচ্ছে নতুন ভবনটি হবে তিনতলা এবং ত্রিভুজাকৃতি।

দিল্লিতে ঔপনিবেশিক আমলের সরকারি ভবনগুলো আধুনিকায়নের জন্য সরকারের নেয়া ২০০ কোটি ডলারের এক প্রকল্পের অংশ হিসেবে নতুন সংসদ ভবন নির্মাণের এই উদ্যোগ নেয়া হয়েছে।

তবে গোটা প্রকল্পটি নিয়ে ইতোমধ্যেই বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। প্রকল্পের সমালোচকরা এর খরচ এবং নতুন ভবনগুলোর নির্মাণশৈলীর নান্দনিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

দেশটিতে নতুন সংসদ ভবনের জন্য দাবি প্রায় এক দশকের পুরনো। নতুন একটি ভবন তৈরির প্রয়োজনীয়তার পক্ষে সংসদে গত এক দশক ধরে বক্তব্য দিয়ে এসেছেন বিভিন্ন স্পিকার।

ব্রিটিশ স্থপতি হারবার্ট বেকার ভারতের বর্তমান গোলাকৃতি সংসদ ভবনটির নকশা তৈরি করেছিলেন। এই সংসদ ভবনে বিশাল গম্বুজাকৃতি হল রয়েছে এবং নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯২৭ সালে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত