আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

করোনায় মারা গেলেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার কেনজো তাকাদা

করোনায় মারা গেলেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার কেনজো তাকাদা

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানি-ফরাসি ফ্যাশন ডিজাইনার ও বিশ্বখ্যাত ব্র‍্যান্ড কেনজোর প্রতিষ্ঠাতা কেনজো তাকাদা। রবিবার (৪ অক্টোবর) প্যারিসের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে কেনজো তাকাদার বয়স হয়েছিলো ৮১ বছর। 

কেনজো তাকাদার ব্র‍্যান্ড ম্যানেজার ও মুখপাত্র স্থানীয় গণমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

কেনজো তাকাদার মৃত্যু ঘোষণার বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাসের কারণে জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ও ল্যাক্সারি কে-থ্রি ব্র‍্যান্ডের প্রতিষ্ঠাতা কেনজো তাকাদা ৮১ বছর বয়সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্র‍্যান্সের প্যারিসে হয়ে গেছেন'। 

১৯৭০ সালের প্রথমদিকে গুণী ও আধুনিক আর্টিস্ট কেনজো ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন। চড়া রং ও ব্যতিক্রমী ডিজাইন খুব দ্রুতই সেই সময়ের ফ্যাশন সচেতন মানুষদের নজর কাড়ে।মূলত ভ্রমণপিয়াসী ব্যক্তি ছিলেন কেনজো, ফলে নিজের তৈরি পোষাকের ডিজাইনে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির বৈচিত্র‍্য তুলে ধরেন তিনি। 

পরবর্তীতে তৈরি পোষাকের ডিজাইনের পাশাপাশি  কেনজো ব্র‍্যান্ড প্রতিষ্ঠা করেন তিনি। খুব দ্রুতই বিশ্বব্যাপী বেশ কয়েকটি ব্র‍্যান্ডশপ চালু হয়ে যায়। এরপর একে একে পারফিউম ও ম্যাগাজিনের ব্র‍্যান্ড চালু করেন কেনজো।

কেনজোর সহকর্মী জনাথন বোখেট কেনজো তাকাদাকে আধুনিক ফ্যাশনের পৃষ্ঠপোষক উল্লেখ করে বলেন, জাপানের সংস্কৃতি, পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের রঙ্গিন বৈচিত্র‍্য নিয়ে কেনজো কাজ করতেন। তিনি ছিলেন তাঁর ডিজাইনের মতোই রঙ্গীন এক ব্যক্তিত্ব। 

 এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত