আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাবর্ষণ, নিহত ১৫

ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাবর্ষণ, নিহত ১৫

অধিকৃত জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর পাল্টাপাল্টি গোলাবর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে পাকিস্তানের ৮ সৈন্য এবং ভারতের চার সৈন্যসহ সাতজন রয়েছেন। পাল্টাপাল্টি গোলাবর্ষণে উভয় পক্ষের সৈন্যসহ দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার ব্যাপক বিবাদপূর্ণ এই সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী পরস্পরের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, মর্টার শেল নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত চার সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে দেশটির অপর সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় সামরিক বাহিনীর পাল্টা গোলাবর্ষণে পাকিস্তানি অন্তত ৮ সৈন্য নিহত হয়েছেন।

ওই সূত্র বলছে, নিহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের দুই থেকে তিনজন কমান্ডোও রয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক টুইট বার্তায় বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের গোলাবর্ষণের কড়া জবাব দিয়েছে। ভারতীয় সৈন্যদের গোলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে পাকিস্তান বলছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া গোলায় চারজন বেসামরিক নাগরিক মারা গেছেন। এছাড়া শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের টুইটার অ্যাকাউন্টে হামলা চালিয়ে পাকিস্তানি বাঙ্কার উড়িয়ে দেয়ার একাধিক ভিডিও টুইট করা হয়েছে। টুইটে পাকিস্তানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামলার অভিযোগ আনা হয়েছে।

টুইটে বলা হয়, পাকিস্তানের বেশ কয়েকটি অস্ত্রাগার, সন্ত্রাসী আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে।

এদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দফতর এক টুইট বার্তায় ভারতীয় সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার রাখচিকরি এবং খঞ্জর এলাকার বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ করা হয়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কিরান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেছে ভারতীয় সামরিক বাহিনী। অনুপ্রবেশের চেষ্টাকারীরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে মর্টার এবং অন্যান্য অস্ত্র নিক্ষেপ করে। এর যথাযথ জবাব দেয়া হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত