আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

কারেনার টিকার ট্রায়ালের ফল নিয়ে প্রশ্নের মুখে আস্ট্রাজেনেকা

কারেনার টিকার ট্রায়ালের ফল নিয়ে প্রশ্নের মুখে আস্ট্রাজেনেকা

করোনার টিকার ট্রায়ালের ফল নিয়ে প্রশ্নের মুখে পড়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকা। টিকার উৎপাদনগত ত্রুটি  স্বীকারের পর এই প্রশ্ন উঠেছে বলে বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছে।

যে কয়টি টিকা বাজারে আসার ক্ষেত্রে সামনের সারিতে ছিল তার মধ্যে অন্যতম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও আস্ট্রাজেনেকার টিকা। সোমবার আস্ট্রাজেনেকা জানায়, তৃতীয় ধাপের ট্রায়ালে তাদের টিকার দুই ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে ৯০ শতাংশ এবং অন্যটিতে ৬২ শতাংশ কার্যকারিতা দেখতে পেয়েছে তারা। অর্থাৎ, গড়ে ৭০ শতাংশ ক্ষেত্রে এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তবে একটি পূর্ণ ডোজের পর অর্ধেক ডোজ টিকা দিলে তা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে।  বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, কেন একটি ডোজ যাদের দেওয়া হয়েছে, তাদের রিপোর্টকে মাথায় রেখে টিকার চরম সাফল্য দাবি করা হলো। কেন এক দল মানুষ একটি নির্দিষ্ট ডোজের টিকা পেলেন, আর অন্যদল তার থেকে বেশি ডোজের টিকা পেলেন। এছাড়া সম্পূর্ণ ডোজ যাদের দেওয়া হয়েছে, তাদের শরীরেই বা কেন কম কাজ করেছে টিকা।

এডেনট্রি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের অনুদান ব্যবস্থাপক কেতান প্যাটেল বলেন, ‘যে কোনো সময় ট্রায়ালে বিভ্রান্তিকর তথ্য পাওয়া ভালো কিছু নয়। কারণ আপনার যে বিশ্বাসযোগ্যতা রয়েছে এটি তা নষ্ট করে ফেলে।’

আস্ট্রাজেনেকা অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করেই তারা টিকার ডোজ নির্ধারণ করেছিলেন।

সংস্থাটি বলেছে, ‘মাত্রা পরিমাপের প্রক্রিয়া এখন নির্ধারিত হয়েছে এবং আমরা নিশ্চিত করতে পারি যে, সব ব্যাচের টিকা এখন সমপর্যায়ের।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত