আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

গাজায় দারিদ্র্যসীমার নিচে ১০ লক্ষাধিক ফিলিস্তিনি

গাজায় দারিদ্র্যসীমার নিচে ১০ লক্ষাধিক ফিলিস্তিনি




পশ্চিম তীরে গাজা উপত্যকায় ইসরায়েলি কর্তৃপক্ষের অবরোধের কারণে মাত্র ১০ বছরেই ফিলিস্তিনিদের ক্ষতি হয়েছে অন্তত এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এসময়ে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন ১০ লাখেরও বেশি মানুষ। জাতিসংঘের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটির বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক জোট আঙ্কটাড। এতে ১০ বছরে অর্থাৎ গাজা উপত্যকায় ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্বের কিছু ফলাফল দেখানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই ১০ বছরে গাজার অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং দারিদ্র্যহার পৌঁছেছে ৫৬ শতাংশে। এ অবস্থার আরও অবনতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রয়োজন।

আঙ্কটাডের ফিলিস্তিনি সহায়তার সমন্বয়ক মাহমুদ এলখাফিফ বলেন, অবরোধ চলতে থাকলে সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। গাজার ২০ লাখ মানুষের ওপর ইসরায়েলই কর্তৃপক্ষের অনৈতিক অবরোধ তাৎক্ষণিক তুলে নেয়া উচিত। তাদের আরও স্বাধীনভাবে চলাফেরা, ব্যবসা, বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্য এবং উপত্যকার বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি থাকা উচিত।

২০০৭ সালের জুন থেকে গাজাবাসী উপত্যকার মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার এলাকায় অবরুদ্ধ হয়ে রয়েছেন। সেখানে পণ্য প্রবেশ একেবারে সীমিত হয়ে পড়েছে, বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি সম্পূর্ণ বন্ধ। গাজার বহু লোকের বাড়িতেই পর্যাপ্ত বিশুদ্ধ পানি-বিদ্যুৎ পৌঁছায় না, নেই যথেষ্ট পয়ঃনিষ্কাশন সুবিধাও।

২০০৭ সালে গাজায় দারিদ্র্যের হার ছিল প্রায় ৪০ শতাংশ। কিন্তু ইসরায়েলি অবরোধের মুখে এখন তা দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। অর্থাৎ, বর্তমানে সেখানকার ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির কাছে মৌলিক চাহিদা পূরণই কঠিন হয়ে পড়েছে।

এত কড়াকড়ি, এত অবরোধের মধ্যেও গাজা উপত্যকায় করোনা ভাইরাসের সংক্রমণ আটকায়নি। বরং বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থায় তা আরও ভয়ানক রূপ ধারণ করেছে। গত সোমবার পর্যন্ত অঞ্চলটিতে অন্তত ১৪ হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬৫ জন। তবে সেখানে আক্রান্ত-মৃতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

পাঠকের মতামত