আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

হংকংয়ের প্রধান নির্বাহীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ

হংকংয়ের প্রধান নির্বাহীর বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, ব্যক্তিগত ব্যাংক হিসাব না থাকায় তাকে বিপুল পরিমাণ নগদ অর্থ বাড়িতে রাখতে হয়। শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে তার কোনো ব্যাংক হিসাব নেই।

হংকংয়ের স্বায়ত্ত্বশাসন খর্ব করতে চলতি বছরের প্রথম দিকে নতুন নিরাপত্তা আইন পাশ করে চীন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ক্যারি ল্যাম ও হংকংয়ের অন্যান্য কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

শুক্রবার রাতে প্রচারিত সাক্ষাৎকারে ল্যাম বলেছেন, ‘সব জিনিসের জন্য আমাকে প্রতিদিন নগদ অর্থ ব্যবহার করতে হয়।’

তিনি বলেন, ‘আপনাদের সামনে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী হিসেবে যিনি বসে আছেন তার জন্য কোনো ব্যাংকিং সেবা নেই।। আমার বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ রয়েছে, সরকার আমাকে নগদ অর্থে বেতন দেয় কারণ আমার কোনো ব্যাংক হিসাব নেই।’

যুক্তরাষ্ট্রের ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ তার জন্য ‘অত্যন্ত সম্মানজনক’ বলেও জানান ল্যাম।

ল্যাম জানান, তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বিশ্বনেতাদের মধ্যে অন্যতম। তার বাৎসরিক বেতন ছয় লাখ ৭০ হাজার মার্কিন ডলার। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত