আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা সৌদির

আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা সৌদির

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় আন্তর্জাতিক রুটে এক সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ রোধে স্থল ও সমুদ্রবন্দরের সকল প্রবেশও বন্ধ করা হয়েছে।

রবিবার নিষেধাজ্ঞার এই খবর দেয়া হয়। তবে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। খবর এএফপির।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা- এসপিএর খবরে বলা হয়েছে, এক সপ্তাহের জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করা হলো। বন্ধের এই সময়সীমা পরবর্তী সপ্তাহে বাড়ানোও হতে পারে বলে খবরে বলা হয়েছে। তবে বর্তমানে সৌদি আরবে অবস্থানকারী আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ফ্লাইটগুলো সৌদি ছেড়ে যেতে পারবে।

স্থল ও সমুদ্রবন্দরে প্রবেশও এক সপ্তাহ বন্ধ থাকবে। পরবর্তী সপ্তাহে এই নিষেধাজ্ঞা আরও বৃদ্ধি করা হতে পারে বলে এসপিএর খবরে বলা হয়েছে।

করোনাভাইরাসের অধিক সংক্রামক নতুন একটি ধরন যুক্তরাজ্যে পাওয়ার পর রবিবার ইউরোপের একাধিক দেশ যুক্তরাজ্যের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আরও কিছু দেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, নতুন এই ধরনটি ‘নিয়ন্ত্রণের বাইরে।’

গত সপ্তাহে সৌদিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন পৌঁছানোর পর তিন ধাপ বিশিষ্ট করোনাভাইরাস টিকাদান প্রকল্প শুরু হয়েছে। সৌদি আরবের প্রতিবেশি দেশ কুয়েতও রবিবার ব্রিটিশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

গত ৮ ডিসেম্বরের পর কেউ ইউরোপের কোনো দেশ থেকে কিংবা যেসব দেশে নতুন সংক্রমণ শুরু হয়েছে সেখান থেকে সৌদিতে এসে থাকলে তাদেরকে ১৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে বলা হয়েছে।

করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যমতে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৭১‌ লাখ ৬৭ হাজার ২৭ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৯৭৩ জন।

আর সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ হাজার ১২২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৫১ হাজার ৮৭৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত