আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার যে নতুন ধরন যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে একই ধরনের স্ট্রেইন আরো অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। বিদ্যমান ব্যবস্থা প্রয়োগ করেই করোনার এই নতুন ধরনকে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে।

করোনার নতুন ধরন নিয়ে যুক্তরাজ্য ও তার বাইরে সৃষ্ট উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে গতকাল সোমবার ডব্লিউএইচও এ কথা বলে।

এর আগে, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক দাবি করেছিলেন, করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে ম্যাট হ্যানককের এই দাবির ব্যাপারে ভিন্নমত পোষণ করলেন ডব্লিউএইচওর জরুরিবিষয়ক কার্যক্রমের প্রধান মাইকেল রায়ান।

গতকাল জেনেভায় এক সংবাদ সম্মেলনে মাইকেল রায়ান বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটিকে তার নিজের গতিপথে চলতে দেওয়া যাবে না।’ তিনি বলেন, এই ভাইরাসের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বর্তমানে যেসব ব্যবস্থা জারি রয়েছে, সেটাই সঠিক ব্যবস্থা। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানায়নি সংস্থাটি। এটি নিয়ে একদল গবেষক কাজ চালিয়ে যাচ্ছেন। আগামী কয়েক দিন বা সপ্তাহখানেক পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, করোনার নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও একাধিক দেশে ছড়িয়েছে। এ অবস্থায় ৩০টির বেশি দেশ যুক্তরাজ্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত