আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

এবার অ্যান্টার্কটিকায় করোনার থাবা, সংক্রমিত ৩৬

এবার অ্যান্টার্কটিকায় করোনার থাবা, সংক্রমিত ৩৬

করোনা মহামারি শুরুর পর থেকে মঙ্গলবার অবধি সমগ্র পৃথিবীতে অ্যান্টার্কটিকা মহাদেশই করোনা মুক্ত ছিল। এবার সেই স্থানে থাবা বসিয়েছে মারাত্মক ছোয়াঁছে কোভিড-১৯ ভাইরাস। বুধবার অ্যান্টার্কটিকার বার্নাডো ওহিগিন্স বেসে থাকা অন্তত ৩৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে ২৬ জন সেনা সদস্য ও বাকিরা স্বাস্থ্যকর্মী। খবর দ্য গার্ডিয়ান।

বার্নাডো ওহিগিন্স বেসটি অ্যান্টার্কটিকার উত্তর প্রান্তে বরফের পাহাড়ের শীর্ষে অবস্থিত। যেটি চিলির সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়ে থাকে। চিলির সেনাবাহিনী জানিয়েছে, আক্রান্ত সবাইকে আইসোলেশনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কারো শরীরে তেমন কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি।

দ্য গার্ডিয়ান বলছে, চলতি সপ্তাহে বরফ ঠান্ডা সমুদ্র ও হিমশৈল দিয়ে ঘেরা একটি গবেষণা কেন্দ্রের সকল স্বাস্থ্যকর্মী ও সেনা অফিসারদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই অ্যান্টার্কটিকায় কড়া নিয়ম জারি করা হয়। বহিরাগত ও পর্যটকদের জন্য প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। গবেষণা কেন্দ্রের কর্মীর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়। সেই কড়া নিয়ম ভেঙেও করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ল ওই মহাদেশে।

ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের গবেষকেরা জানিয়েছেন, এ এলাকায় মোট ৩৮টি গবেষণা কেন্দ্র রয়েছে। সেখানে মোট ১ হাজার বিজ্ঞানী কাজ করেন। যদিও শীতের আগে ১০০ জনকে সরিয়ে দেওয়া হয়েছিল।

চিলির নৌবাহিনী জানায়, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে অ্যান্টার্কটিকা এলাকায় একটি জাহাজ আসে। সেখান থেকে প্রয়োজনীয় মালপত্র নামিয়ে ফের জাহাজটি ফিরে যায়। সেই জাহাজে ২০৮ জন ক্রু ছিল। জাহাজ ফিরে যাওয়ার পর তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তবে জাহাজের ক্যাপ্টেনের বক্তব্য, জাহাজ পাড়ি দেওয়ার সময় কোনো কর্মীর শরীরে কোভিড-১৯ ধরা পড়েনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত