আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা তদন্ত দলকে প্রবেশ করতে দেয়নি চীন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা তদন্ত দলকে প্রবেশ করতে দেয়নি চীন

উহানে করোনাভাইরাসের উৎস সন্ধানে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দলকে প্রবেশ করতে দেয়নি চীন। এ ঘটনায় ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন সংস্থার মহাপরিচালক টেডরস গেব্রিয়াসাস আধানম।

করোনার উৎস অনুসন্ধানে উহানে তদন্তের জন্য দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে দেনদরবার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত মাসে চীন এতে সম্মতি দিলে জানুয়ারির শুরুতে ১০ সদস্যের শক্তিশালী তদন্ত দল গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত দলের দুই সদস্য চীনের উদ্দেশে রওনা হয়েছেন। তবে তাদের চূড়ান্ত মুহূর্তে চীন তাদের প্রবেশে অনুমতি দেয়নি। অন্যরা ভিসা জটিলতার কারণে শেষ মুহূর্তে যাত্রা বাতিল করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি সেবা বিভাগের প্রধান মাইক রায়ান জানিয়েছেন, দুজনের এক জন ফিরে এসেছেন এবং অপরজন তৃতীয় একটি দেশে ট্রানজিট নিয়েছেন।

টেডরস গেব্রিয়াসাস আধানম বলেছেন, ‘আজ আমরা জানতে পেরেছি যে, চীনে তদন্ত দলের পৌঁছার জন্য সেদেশের কর্মকর্তারা এখনও প্রয়োজনীয় অনুমতি চূড়ান্ত করেনি। আমি চীনের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি আবারও স্পষ্ট করছি যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য এই মিশন অগ্রাধিকারমূলক।

চীন অবশ্য দাবি করেছে, ‘কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে’ এবং এ নিয়ে খুব বেশি পড়ার কিছু নেই।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘আমরা এখনও আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থন করছি এবং অভ্যন্তরীণ প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি এবং আমি যতদূর জানি, তারিখ ও আয়োজনের বিষয়ে আমরা এখনও আলোচনা করছি।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

 


 

শেয়ার করুন

পাঠকের মতামত