আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তুষারে ছেয়ে গেছে কাশ্মির

তুষারে ছেয়ে গেছে কাশ্মির

টানা কয়েকদিনের তুষারপাতে বিপর্যস্ত কাশ্মিরের জনজীবন। কুয়াশা আর ঠাণ্ডায় স্থবিরতা দেখা দিয়েছে দিল্লিসহ বেশ কয়েকটি শহরে।এরিমধ্যে ছয় ফুট পর্যন্ত তুষার জমেছে অনেক এলাকায়। টানা তুষারপাতে প্রধান সড়ক গুলোতে আটকে আছে কয়েক হাজার যানবাহন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, মৌসুমের শুরুর তুষারপাতে স্থবির হয়ে পড়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। জম্মু–কাশ্মীরে সোমবার ও মঙ্গলবার ভারী তুষারপাত হয়েছে। প্রবল তুষারপাতের কারণে আকাশপথ ও সড়কপথ বন্ধ থাকায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপত্যকা। অচলাবস্থা দেখা দিয়েছে শ্রীনগরসহ আশপাশের এলাকার জনজীবনে। ঘন কুয়াশা আর ঠাণ্ডার কারণে বিপর্যস্ত দিল্লিসহ বেশ কয়েকটি শহর। কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে গেছে স্বাভাবিকের থেকে অনেক নিচে। দুপুরেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশা এবং নিম্নমুখী তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

রাস্তা থেকে বরফের স্তূপ সরাতে অত্যাধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে। বরফ সরানোর পরদিন আবার রাস্তাগুলো বরফের নিচে চাপা পড়ে যাচ্ছে। তারপরও গুটিকয়েক গাড়ি টায়ারে চেইন লাগিয়ে চলাচল করছে।কাশ্মিরের আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়, তাপমাত্রা হ্রাস পাওয়া সবে শুরু। আগামী কয়েকদিনে সেটা আরো নিচে নামতে পারে। ফলে আরো বেশি ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির উত্তরাঞ্চল। সোমবার ৬ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। তুষারে ঢাকা পড়েছে বাড়িঘর ও যানবাহন। ব্যাহত হচ্ছে যান চলাচল। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে আরও তুষারপাতের কবলে পড়তে পারে অঞ্চলটি।


শেয়ার করুন

পাঠকের মতামত