আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী মাস্ক

বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী মাস্ক


অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তকমা জিতেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। বর্তমানে তিনি ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক। টেসলার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে গতকাল বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতাকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে আসেন।

করোনা মহামারির মধ্যেও হুহু করে বেড়েছে তার টেসলার বাণিজ্য। গত বুধবার প্রমবারের মতো টেসলা কোম্পানির বাজার মূলধন ৭০০ বিলিয়ন ছাড়িয়েছে, আর তাতেই বাজিমাত মাস্কের।

জানা যায়, এই গাড়ি কোম্পানিটির সম্পদ এখন টয়োটা, ভক্সওয়াগন, হুন্দাই, জিএম এবং ফোর্ডের সম্মিলিত সম্পদকেও ছাড়িয়ে গেছে।

করোনাকালে জেফ বেজসের সম্পদের পরিমাণও বেড়েছে। তবে, তিনি তার কোম্পানি অ্যামাজনের ৪ শতাংশ সম্পদ তার সাবেক স্ত্রী ম্যাকেইঞ্জ স্কটকে লিখে দেন। আর এতেই এলন মাস্কের সম্পদের পরিমাণ বেজসের সম্পদের পরিমাণকে ছাড়িয়ে যায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত