আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

করোনার টিকা ছাড়া ওমরাহ নয়: সৌদি সরকার

করোনার টিকা ছাড়া ওমরাহ নয়: সৌদি সরকার


যারা ওমরাহ করতে চান তাদের অবশ্যই মহামারি করোনাভাইরাসের টিকা নিতে হবে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মদ সালেহ বেনতেন।

করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ নেওয়ার পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জেদ্দায় দেশটির আল-আরাবিয়া চ্যানেলের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান বেনতেন।

এ সময় মন্ত্রী বলেন, করোনাভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সে জন্য সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে করা হচ্ছে।

তিনি আরো বলেন, ওমরাহ কার্যক্রমের জন্য বয়সসীমা ছাড়াও অন্য সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। সেগুলো হলো, সামাজিক দূরত্ব মানা, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা।

এরআগে করোনা মহামারির কারণে গত বছরের মার্চ মাসে ওমরাহ হজ পালন সাময়িক স্থগিত রাখে সৌদি সরকার। জুলাইয়ে মাত্র এক হাজার হজ পালনকারীকে বিশেষ ব্যবস্থায় হজ পালনের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে ২২ সেপ্টেম্বর সৌদি সরকার চার ধাপে ধীরে ধীরে ওমরাহ হজের স্থগিতাদেশ তুলে দিয়ে পুনরায় ওমরাহ শুরু করার ঘোষণা দেয়। এ ঘোষণার ফলে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রতিদিন গড়ে ৬ হাজার করে ১৪ দিনে ৮৪ হাজার ওমরাহ পালনকারী মুসল্লি­ওমরাহ হজ পালন করার সুযোগ পেয়েছেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে ওমরাহ হজ পালন করেছেন মোট ২ লাখ ১০ হাজার মুসল্লি। ২০২০ সালের ১ নভেম্বর শুরু হওয়া তৃতীয় ধাপে স্থানীয়দের পাশাপাশি বিদেশ থেকে আগত মুসল্লিরা ওমরাহ হজ পালনের অনুমতি পেয়েছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত