আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলা, নিহত ৪৬

কঙ্গোয় সশস্ত্র বিদ্রোহীদের হামলা, নিহত ৪৬

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তরপূর্ব অংশে সশস্ত্র বিদ্রোহী গ্রুপের হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। স্থানীয় এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ইরুমু অঞ্চলের একটি গ্রামে ওই হামলার ঘটনার পর সেখানে স্থানীয় নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী আদিও গিদি।

ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এ হামলা চালিয়েছে।

স্থানীয় একজন এনজিও নেতা এএফপিকে জানিয়েছেন, নিহতরা সবাই পিগমি জাতি গোষ্ঠীর।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৯ সালের শুরু থেকে জাতিসংঘের কর্মকর্তাসহ উত্তরপূর্ব কঙ্গোর প্রায় এক হাজার সাধারণ মানুষকে হত্যা করেছে উগান্ডার এই সশস্ত্র বিদ্রোহী গ্রুপ। ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে কঙ্গোতে গৃহযুদ্ধের অবসান হলেও বহু সশস্ত্র গোষ্ঠী এখনও সক্রিয়।

শেয়ার করুন

পাঠকের মতামত