আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলা শিখছেন নরেন্দ্র মোদি

বাংলা শিখছেন নরেন্দ্র মোদি

পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচন নিয়ে ভারতে শুরু নানা প্রচারণা। এবার তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গের মসনদও দখল করার জন্য মরিয়া বিজেপি। এজন্য অবাঙালি তকমা ঘোচাতেও তৎপর গেরুয়া শিবির। এছাড়া খবর বেরিয়েছে, এ অঞ্চলের ভোটারদের মন জয় করার জন্য বাংলা শিখছেন ভারতের প্রধানমন্ত্রী। এ খবর জানিয়েছে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম দৃষ্টিভঙ্গি।

খবরে বলা হয়, মোদিকে বাংলা ভাষা শেখানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে একজন ‘শিক্ষক’ নিয়োগ করা হয়েছে।

একদিকে যেমন ভাষাশিক্ষা চলছে, অন্যদিকে মোদি স্বয়ং রবীন্দ্রনাথের শরণাপন্ন হয়েছেন। সাজগোজে পরিপাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি-গোঁফ বরাবরই নিখুঁতভাবে ট্রিম করা থাকে। কিন্তু লকডাউনের সময়কালে দেখা যাচ্ছে, দেশটির প্রধানমন্ত্রীর দাড়ি ও গোঁফের দৈর্ঘ্যই বেড়েছে। মাথার পেছনের চুলও লম্বা হয়েছে। অনেকেই বলছেন উনি রবীন্দ্রনাথকে কপি করতে চাইছেন।

ভারতীয় সোশ্যাল মিডিয়াজুড়ে দাবি করা হচ্ছে, বাঙালির মন পেতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি রাখছেন প্রধানমন্ত্রী। এমনকি রবীন্দ্রনাথ ও মোদীর ছবি পাশাপাশি বসিয়ে দাড়ির তারতম্যও বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে দু’জনের দাড়ি প্রায় একইরকম দেখাচ্ছে।

বিধান সভার নির্বাচনের আগে এটি যে, বাঙালি আবেগকে কাজে লাগানোর গেরুয়া শিবিরের প্রয়াস তা অস্বীকার করার কোনো উপায় নেই।

এদিকে ভারতের সংসদে তৃণমূল কংগ্রেসের এমপি সৌগত রায়ও সরাসরি এ দাবি করেন। তিনি বলেন, ‘বাংলাকে বোঝার চেষ্টা নেই। রবীন্দ্রনাথ সাজার চেষ্টায় বড় দাড়ি রাখছেন (ভারতের) প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি)।

শেয়ার করুন

পাঠকের মতামত