আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাষ্ট্রে স্কুল চালুর পরামর্শ সিডিসির

স্বাস্থ্যবিধি মেনে যুক্তরাষ্ট্রে স্কুল চালুর পরামর্শ সিডিসির

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মহামারিতে বন্ধ থাকা স্কুল চালুর জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। শুক্রবার প্রকাশিত এই গাইডলাইনে বলা হয়েছে—সবার জন্য মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখাই হলো শিশুদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সিডিসির ওয়েবসাইটে পূর্ণাঙ্গ গাইডলাইনটি পাওয়া যাচ্ছে। মাস্ক ও শারীরিক দূরত্বের পাশাপাশি স্কুল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা, কন্ট্যাক্ট ট্র্যাসিংসহ একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে যাতে করে করোনার সংক্রমণ না ছড়িয়ে ৫ কোটি ৫০ লাখ শিশুকে সরকারি স্কুলে ফিরিয়ে আনা যায়।

সিডিসির ডিরেক্টর রচেল ওয়ালেনস্কি বলেন, আমরা মনে করি যে কৌশল তুলে ধরা হয়েছে এতে করে স্কুলে করোনার সংক্রমণ একেবারে সীমিত হবে। তবে নতুন রূপরেখায় স্কুল চালু করাকে বাধ্যতামূলক করেনি সিডিসি। সংস্থাটি জানিয়েছে, শিক্ষকদের ভ্যাকসিন নেওয়ার শর্তে স্কুল পুনরায় চালু করা উচিত না। এতে স্কুলশিক্ষক ও কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে বেশির ভাগ স্কুল পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার তিনি বলেছেন, টানা স্কুল বন্ধ থাকায় শিশুদের মানসিক স্বাস্থ্য ও অভিভাবকদের কাজ জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের মাত্র ৪৪ শতাংশ জেলা স্কুল ডিসেম্বর পর্যন্ত পূর্ণাঙ্গ উপস্থিতিমূলক শিক্ষা দিচ্ছে।

৩১ শতাংশ স্কুল দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। দেশটির সেন্টার ফর রিইনভেন্টিং পাবলিক এডুকেশনের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। সিডিসির গাইডলাইনের প্রশংসা করেছে আমেরিকান ফেডারেশন অব টিচার্স। এই সংস্থার সদস্যসংখ্যা ১৭ লাখ।

শেয়ার করুন

পাঠকের মতামত