আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নাসার ছবিতে ‘সোনার নদী’

নাসার ছবিতে ‘সোনার নদী’

পৃথিবীর ফুসফুস আমাজন বনে ‘সোনার নদী’র খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশন নাসা'র তোলা ছবিতে আমাজনের গহীনে উজ্জ্বল ‘সোনার নদীর’ বিস্ময় জাগানো দৃশ্য বেরিয়ে এসেছে। যা আদতে সোনার নয়, কিন্তু তার রং সোনার মতোই।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি'র বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা বলছে, ওই সোনার নদী আসলে পাহাড়ের বুকে খোঁড়া অবৈধ সোনার খনির ছবি বলে তাদের ধারণা, যার পেছনে রয়েছে অনুমোদনহীন স্বর্ণসন্ধানীরা।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নাসার একজন নভোচারী গত ডিসেম্বরে ওই ছবিগুলো তোলেন। পেরুর দক্ষিণ-পূর্বের মাদ্রে দ্য দিয়স এলাকার আমাজন বনাঞ্চলে সোনার জন্য কতটা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে, নাসার ওই ছবিতে তা আরও স্পষ্ট হয়েছে।

পেরু লাতিন আমেরিকার সবচেয়ে বড় সোনা রপ্তানিকারক দেশ। আর মাদ্রে দ্য দিয়স অঞ্চলে প্রচুর সোনার খনি রয়েছে, যেগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এমনিতে ওই খনিগুলো স্যাটেলাইটের ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু ঘটনাচক্রে রোদ প্রতিফলিত হওয়ায় ছবিতে তা ফুটে উঠেছে উজ্জ্বল সোনার নদীর রূপ নিয়ে।

২০১৯ সালের জানুয়ারির এক গবেষণায় জানা যায়, স্বর্ণসন্ধানীদের এই তৎপরতার কারণে তার আগের বছর পেরুর আমাজনে ২২ হাজার ৯৩০ একর বনভূমি ধ্বংস হয়েছে।


শেয়ার করুন

পাঠকের মতামত