আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

টিকার দুই ডোজ প্রাপ্তদের মাস্ক পরার প্রয়োজন নেই: বাইডেন

টিকার দুই ডোজ প্রাপ্তদের মাস্ক পরার প্রয়োজন নেই: বাইডেন

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ডোজ করোনার টিকা যারা গ্রহণ করেছেন তারা চাইলে সীমিত পরিসরে জনসমক্ষে মাস্ক না পরেই থাকতে পারবেন। গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

করোনাভাইরাসের মহামারিতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে ৩৩ কোটির দেশটিতে ইতোমধ্যে বিশ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েনমেন্টও লাগছে না।

সেই সাফল্যের পর এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই।

তিনি বলেন, আপনি যদি টিকা দিয়ে থাকেন তবে আপনি বাইরে এবং বাড়ির বাইরেও আরও সুরক্ষিতভাবে আরও অনেক কিছু করতে পারবেন। তবে বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক।

জো বাইডেন আরোও বলেন, আমি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই, আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন, স্টেডিয়ামের মতো বা কোনও সম্মেলনে বা কনসার্টে থাকেন তবে আপনার বাইরে থাকা সত্ত্বেও একটি মুখোশ (মাস্ক) পরা প্রয়োজন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত