আপডেট :

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

আফগান বাহিনীর কাছে সেনাঘাঁটি হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র

আফগান বাহিনীর কাছে সেনাঘাঁটি হস্তান্তর করলো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের দক্ষিণে হেলমানদ প্রদেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নিয়ন্ত্রিত এক সেনা ঘাঁটি আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওয়াশিংটনের সৈন্য প্রত্যাহার পরিকল্পনার আওতায় মার্কিন বাহিনী রোববার ওই সেনাঘাঁটি হস্তান্তর করে বলে এক বিবৃতিতে জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ক্যাম্প লেদারনিক নামের এই সেনা ঘাঁটি বর্তমানে আফগান সেনাবাহিনীর বিশেষ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে বলে বিবৃতিতে জানানো হয়।

মার্কিন ও ব্রিটিশ বাহিনী আফগানিস্তানে ২০১৪ সালে যুদ্ধের মিশন শেষ হওয়ার পর থেকেই দেশটির দক্ষিণের বেশিরভাগ ঘাঁটির নিয়ন্ত্রণ আফগান বাহিনীর হাতে ছেড়ে দেয়। ২০১৮ সালে তালেবান হামলা বাড়তে থাকলে তারা আবার হেলমানদে ফিরে আসে।

নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার জেরে ২০০১ সালের ৭ অক্টোবর আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আগ্রাসন চালায়। ওই বছর ২০ ডিসেম্বর জাতিসঙ্ঘ আফগানিস্তানে আন্তর্জাতিক নিরপত্তা সহায়ক বাহিনীর অবস্থানের অনুমোদন করলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের অংশীদার ৪৩টি দেশের সৈন্য দেশটিতে অবস্থান নেয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে আগামী ১১ সেপ্টেম্বরের আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য ৩৫টি দেশের নয় হাজার পাঁচ শ' ৯২ সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত