আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

৮৭ বছর পর ঈদের জামাত হলো আয়া সোফিয়ায়

৮৭ বছর পর ঈদের জামাত হলো আয়া সোফিয়ায়

তুরস্কের ইস্তানবুলে অবস্থিত বিখ্যাত মসজিদ আয়া সোফিয়াতে দীর্ঘ ৮৭ বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার মুসল্লি ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংস্থা দিয়ানেতের প্রধান আলি এরবাসের নেতৃত্বে এ জামাতে অংশ নেন।

জানা যায়, এদিন প্রাচীন অটোমানদের রীতি অনুযায়ী তরবারি হাতে নিয়ে ঈদের বিশেষ খুতবা পাঠ করেন আলি এরবাস। খুতবায় তিনি বলেন, ব্যতিক্রমী সময়ে পালিত এই দিন আমাদের হৃদয়কে ঐক্যবদ্ধ করবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে তুলবে।

তিনি এ সময় ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চালানো আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া তিনি ফিলিস্তিনিদের জন্য বিশেষ নামাজও আদায় করেন।

আলি এরবাস বলেন, রমজান মাসের মতো একটি বিশেষ সময়ে জেরুজালেম দখল করতে এবং আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসাতে ইসরায়েলি বাহিনীর হামলা মুসলিম উম্মাহর জন্য দুঃখজনক।

আয়া সোফিয়া অতীতে ৯১৬ বছর চার্চ হিসেবে ব্যবহৃত হয়েছিল। তুর্কি খেলাফতের পতনের পর ৮৬ বছর এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়েছে। ১৪৫৩ সাল থেকে ১৯৩৪ সাল পর্যন্ত প্রায় ৫০০ বছর এই স্থাপনা মসজিদ হিসেবে ব্যবহার করেছেন মুসলমানরা। গত বছর এটি মসজিদের মর্যাদা পুনরায় ফিরে পায়।

১৯৮৫ সালে আয়া সোফিয়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি পায়। আইকনিক মসজিদের পাশাপাশি এ স্থাপনা তুরস্কের অন্যতম পর্যটন স্থান। প্রতি বছর অনেক বিদেশি এ স্থাপনা দেখতে আসেন।

শেয়ার করুন

পাঠকের মতামত