আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

দিন দিন বাড়ছে পাকিস্তান-চীন সম্পর্ক: ইমরান খান

দিন দিন বাড়ছে পাকিস্তান-চীন সম্পর্ক: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ২১ মে'তেই পাকিস্তান-চীন কূটনৈতিক সম্পর্কের ৭০তম বার্ষিকী পূর্ণ হচ্ছে। জোরদার দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও দুই দেশের জনগণের সঙ্গে জনগণের বন্ধন সময়ের সাথে সাথে আরো গভীর হচ্ছে। শুক্রবার (২১ মে) করাচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে ইমরান এসব বলেন বলে উল্লেখ করেছে ডিটিনেক্সট। এসময় পরম দারিদ্র্য বিমোচনে চীনের সাফল্যের প্রশংসা করেন তিনি।

ইমরান বলেন, আমি বলব দারিদ্র্য দূরীকরণ একটি বড় যুদ্ধ জয়ের মতো, তবে এটি একদিনে ঘটে নি। আমি বিশ্বাস করি পাকিস্তান কীভাবে তার জনগণকে দারিদ্র্য থেকে তুলে আনতে তা এখান থেকে শিখতে পারে।

তিনি আরো বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাকিস্তানের জ্বালানি সরবরাহ ও অবকাঠামোগত উন্নতি সাধন করেছে। এরপর তা চীনের সমর্থন নিয়ে কৃষিক্ষেত্র এবং শিল্প বিকাশের ক্ষেত্রে উন্নয়নের নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে।

পাকিস্তানে ক্লিন এনার্জি প্রকল্পের প্রয়োজন এবং করাচির এই নতুন ইউনিট প্রয়োজনটি পূরণ করবে বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রটি স্থানীয় জনগণকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা দিয়ে সজ্জিত করবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে প্লে-স্টোর এবং আই স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত