আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

কিউবাকে ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: মিগুয়েল

কিউবাকে ধ্বংস করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র: মিগুয়েল

কিউবা প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বলেছেন, তার দেশকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবাকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করার পর স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৬ জুলাই) তিনি এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মিগুয়েল টুইটে বলেন, কোটি কোটি ডলার খরচ করার পরেও কিউবাকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে, কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আটক করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। এ ঘটনার ৫ দিন পর মিগুয়েল টুইটে এ কথা জানান।

ওই টুইটে কিউবার প্রেসিডেন্ট আরও বলেন, কিউবার বেশির ভাগ জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে প্রতিক্রিয়াশীল কিছু সংখ্যালঘু গোষ্ঠীকে সন্তুষ্ট করতে ১ কোটি ১০ লাখ মানুষকে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, তারাই আসলে ব্যর্থ রাষ্ট্র। ১৯৬২ সাল থেকে কিউবায় আরোপ করা যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন মিগুয়েল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ওই নিষেধাজ্ঞা পুনরায় বলবৎ করা হয়।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার সরকার তাদের জনগণের ওপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি কিউবার জনগণের জন্য টিকা সরবরাহের প্রস্তুতি নিয়েছেন এবং ইন্টারনেটে বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি নিয়েও ভাবছেন বলে জানান।

বাইডেন একইসঙ্গে কমিউনিজম বা সমাজতন্ত্রকে একটি ব্যর্থ সিস্টেম বলে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মর্কেলের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিউবা একটি ব্যর্থ রাষ্ট্র এবং এর শাসকরা নাগরিকদের নির্যাতন করছে।

এ সময় তিনি বলেন, কমিউনিজম একটি ব্যর্থ সিস্টেম- বৈশ্বিকভাবে এই সিস্টেম ব্যর্থ হয়েছে। আমি সমাজতন্ত্রকে খুব জরুরি বিকল্প মনে করি না। সম্প্রতি কিউবায় সরকারবিরোধী সহিংস বিক্ষোভ হয়েছে। যা দেশটিতে খুবই বিরল বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ সত্ত্বেও রাশিয়ার আগ্রাসন ঠেকাতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন জো বাইডেন এবং অ্যাঙ্গেলা মার্কেল।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত