আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইরাক ছাড়বে যুক্তরাষ্ট্র!

ইরাক ছাড়বে যুক্তরাষ্ট্র!

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা প্রত্যাহার করতে শুরু করার পর এবার আলোচনায় এসেছে ইরাক। গত ১৮ বছর ধরে ইরাকে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরাকের মাটিতে একাধিক সামরিক ঘাঁটি করে তারা মধ্যপ্রাচ্যে কৌশলগত অবস্থান নিয়ে আছে। সাদ্দাম হোসেনকে পরাস্ত করতে প্রবেশ করলেও ইরাকে যুক্তরাষ্ট্রের বাহিনী এখন সন্ত্রাসী বাহিনী ইসলামিক স্টেটকে মোকাবিলা করার চেষ্টায় আছে। সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি সাংবাদিকদের বলেছেন, ইরাকে আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সেনাদের আর প্রয়োজন নেই।

গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল খাদিমি। কূটনীতিকরা ধারণা করছেন, ওই বৈঠকে ইরাকে চলতি বছরের শেষের মধ্যেই যুক্তরাষ্ট্রের মিশন শেষ হওয়ার বিষয়টির সুরাহা হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাইডেন ও খাদিমির মধ্যে বিষয়টি নিয়ে কী আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ইরাকের প্রশাসনের পেছনে প্রচ্ছন্নভাবে থাকা শিয়া শক্তি চাইছে না ইরাকের মাটিতে আর কোনো বিদেশি শক্তি থাকুক। বাগদাদের প্রশাসনও বুঝে নিয়েছে যে, আফগানিস্তান থেকে পিছু হটার পর যুক্তরাষ্ট্রের পক্ষে নতুন করে ওই অঞ্চলে সন্ত্রাসবাদ প্রশ্নে প্রবেশ করা সহজ হবে না। খাদিমি ও বাইডেনের মধ্যে কৌশলগত আলাপ হয় ওভাল অফিসে। খাদিমি যদি ওভাল অফিস থেকে ইরাকের মাটি থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রত্যাহারের নিশ্চয়তা নিয়ে বের হতে পারেন, তবে একে মধ্যপ্রাচ্যে ইরানের বড় বিজয় হিসেবে দেখা হবে। কারণ, ছায়াযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে চেষ্টা করে আসছে। ইরাকের পরিস্থিতিও তাই। দেশটিতে যুক্তরাষ্ট্র অনেক শক্তিশালী হলেও প্রশাসনে শিয়ারা অনেক প্রভাবশালী।

বর্তমানে ইরাকের মাটিতে আড়াই হাজার যুক্তরাষ্ট্রের সেনা রয়েছে। খাদিমি আশা করছেন, যুক্তরাষ্ট্র তার সেনাদের প্রত্যাহার করে নিলেও ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো কৌশলগত সহযোগিতা উভয় দেশের মধ্যেই থাকবে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষিত করা ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। এই নজরদারির অংশ হিসেবেই ইরানের জেনারেল কাশেম সুলেইমানিকে হত্যা করেছিল পেন্টাগন। ওই হত্যাকাণ্ডের পর ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো একের পর এক আক্রমণের শিকার হচ্ছে। এমন অবস্থায় খোদ যুক্তরাষ্ট্র প্রশাসন থেকেই র‌্যান্ড পলের মতো প্রভাবশালী সিনেটররা ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তবে দীর্ঘদিন ধরে ইরাক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকরা মনে করেন, এত সহজে ইরাক ছাড়বে না যুক্তরাষ্ট্র। ইরাক ও আফগানিস্তানের প্রেক্ষাপট ভিন্ন। আফগানিস্তানে তালেবান গোষ্ঠীকে দমন করতে সমর্থ হয়নি পেন্টাগন। কিন্তু ইরাকে সাদ্দামের বাথ পার্টি ও ইসলামিক স্টেটকে বাগে আনতে সমর্থ হয় পেন্টাগন। ফলে ইরাক প্রশ্নে আরও কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের হয়ে ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র যদি এখন ইরাক ছেড়ে দেয়, তাহলে তুরস্ক থেকে শুরু করে রাশিয়ার পর্যন্ত স্বার্থে আঘাত লাগবে। সাদ্দামপরবর্তী ইরাকের তেলের হিস্যা নিয়ে একাধিক পক্ষের মধ্যে চুক্তি রয়েছে। এই চুক্তিগুলো এড়িয়ে ইরাক প্রশ্নে কোনো সিদ্ধান্ত নেওয়া খাদিমির জন্য সহজ নয়। কিন্তু ইরান যদি এক্ষেত্রে পেছন থেকে কোনো চুক্তি করে থাকে বিবদমান পক্ষগুলোর সঙ্গে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে ইরাক ছাড়তে হতেও পারে।


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত