আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

পিএসজির ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ে প্যারিসে আনন্দের বন্যা

পিএসজির ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ে প্যারিসে আনন্দের বন্যা

প্যারিস সেন্ট-জার্মেইন ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে ফ্রান্সের রাজধানীতে আনন্দের বন্যা বয়ে গেছে। এই সময় উচ্ছ্বাসে ফেটে পড়ে ক্লাবটির সমর্থকরা। কিন্তু উদযাপনের পাশাপাশি কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে প্যারিস শহরের বিভিন্ন অংশে।

মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলের দুর্দান্ত জয়ের পর প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম ও চ্যাম্পস-এলিসি অ্যাভিনিউতে হাজার হাজার পিএসজি সমর্থক আনন্দে ফেটে পড়েন।

যেখানে বড় স্ক্রিনে খেলা দেখতে উপস্থিত ছিলেন প্রায় ৪৮ হাজার দর্শক।
প্যারিস পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০০ জনকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগই আতশবাজি বহন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আটক হন। দেশটির সংবাদ সংস্থা এএফপি জানান, চ্যাম্পস-এলিসি এলাকায় দাঙ্গাকারীরা পুলিশকে লক্ষ্য করে বড় আতশবাজি ও বস্তু নিক্ষেপ করলে পুলিশ পাল্টা জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

প্যারিসের বাইরে দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবলে একটি গাড়ি উদযাপনরত সমর্থকদের মধ্যে ঢুকে পড়ে।

এতে একই পরিবারের চারজন আহত হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, আহতরা একই পরিবারের সদস্য। চালক পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রাথমিক তদন্তে এটি ইচ্ছাকৃত ছিল না বলে ধারণা করা হচ্ছে।
অধিকাংশ সমর্থকই শান্তিপূর্ণভাবে রাস্তায় নাচ-গান ও গাড়ির হর্ন বাজিয়ে উৎসব করেছেন। আইফেল টাওয়ার পিএসজির রঙে আলোকিত করা হয়। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে ‘গৌরবময় দিন’ বলে আখ্যা দেন এবং রবিবার বিজয়ী খেলোয়াড়দের এলিসি প্রাসাদে সংবর্ধনা দেবেন বলে জানানো হয়েছে। প্যারিসের মেয়র আনে ইদালগো এই জয়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন।

আজ রবিবার চ্যাম্পস-এলিসিতে পিএসজি দলের বিজয় মিছিল অনুষ্ঠিত হবে, যেখানে হাজার হাজার সমর্থক জড়ো হয়ে বিজয়ী দলকে অভ্যর্থনা জানাবেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত