আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

বিসিআই-এর আয়োজনে রিভারসাইড কাউন্টির পেরিস শহরে বাৎসরিক বৈশাখী মেলা ২০২৫

বিসিআই-এর আয়োজনে রিভারসাইড কাউন্টির পেরিস শহরে বাৎসরিক বৈশাখী মেলা ২০২৫

ছবিঃ এলএবাংলাটাইমস

রিভারসাইড কাউন্টির সিটি অফ পেরিসে অবস্থিত শহীদ মিনারের পাশের সবুজ চত্বরে আগামীকাল ১ জুন, ২০২৫ (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশী কমিউনিটি অফ লস এঞ্জেলেস (বিসিআই)’ এর আয়োজনে এক বর্ণাঢ্য বাৎসরিক বৈশাখী মেলা- ২০২৫।

দুপুর ১১:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত চলবে এ উৎসবমুখর আয়োজন, যেখানে থাকবে নানা স্বাদের খাবার, ঐতিহ্যবাহী পিঠা, বাঙালি পণ্যের স্টল এবং একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিসিআই’র কর্মকর্তারা জানিয়েছেন, মেলার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এ বছরের বৈশাখী মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছেন দুই বাংলার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী— বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত শিল্পী শুভ্রদেব এবং কলকাতার সারেগামাপা খ্যাত সংগীত পরিচালক চিরন্তন ব্যানার্জী। এই প্রথমবার, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক মঞ্চে এই দুই তারকার পরিবেশনা দর্শকদের জন্য নিশ্চিত করবে এক স্মরণীয় সন্ধ্যা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও অংশ নিচ্ছেন নিউ ইয়র্ক থেকে আগত তিন পেশাদার বাদ্যযন্ত্রশিল্পী— সৌরভ (কীবোর্ড), এমরান খান (লীড গিটার), এবং আরডি সাইদূজ্জামান রীড (অক্টোপ্যাড)—যারা এই আয়োজনকে করবে আরও প্রাণবন্ত ও সুরময়।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা এই মেলায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ‘বাংলাদেশী কমিউনিটি অফ লস এঞ্জেলেস (বিসিআই)’ এর এই ব্যতিক্রমধর্মী আয়োজন প্রবাসে বাঙালিয়ানার অনন্য প্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত