আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মোল্লা বারাদারের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ

মোল্লা বারাদারের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি সাইমন গ্যাস কাবুল সফরে গিয়ে তালেবান নেতা ও আফগান উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুলগনি বারাদারের সাথে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবারের ওই সাক্ষাতে আফগানিস্তানে নিযুক্ত কাতার-ভিত্তিক ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স মার্টিন ল্যাংডেন উপস্থিত ছিলেন।

সাইমন গ্যাস একইসাথে অন্তর্বর্তী তালেবান সরকারের অপর উপ-প্রধানমন্ত্রী আব্দুস সালাম হানাফি ও পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথেও সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে আফগানিস্তানকে মানবিক সাহায্য প্রদান, দেশটিকে সন্ত্রাসীদের অভয়াশ্রম হতে না দেয়া এবং দেশত্যাগে ইচ্ছুক আফগান নাগরিকদের নিরাপদে আফগানিস্তান ত্যাগ করার ব্যবস্থা করা নিয়ে আলোচনা হয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

তালেবান কর্মকর্তাদের সাথে বৈঠকে ব্রিটিশ বিশেষ প্রতিনিধি আফগানিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশাপাশি নারী অধিকার প্রসঙ্গও উত্থাপন করেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এই প্রথম কোনো পদস্থ ব্রিটিশ প্রতিনিধিদল কাবুল সফর করল।

তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক টুইটার বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির সাথে সাইমন গ্যাসের সাক্ষাতের ছবি প্রকাশ করে লিখেছেন, এ সাক্ষাতে মূলত দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তারা তালেবানের সাথে ‘একটি কূটনৈতিক চ্যানেল’ স্থাপন করতে চায়; পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক নয়। এখনই ব্রিটেন তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বলেও ওই মন্ত্রণালয় জানিয়েছে।

২০০১ সালের শেষ দিকে আফগানিস্তানের তালেবান সরকার উৎখাতের লক্ষ্যে আমেরিকার সাথে ব্রিটেনও দেশটিতে হামলা চালিয়েছিল। সেই আগ্রাসনের ২০ বছর পর গত আগস্ট মাসে তালেবানের হাতেই আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর করে অত্যন্ত অপমানজনকভাবে কাবুল ত্যাগ করেছে মার্কিন ও ব্রিটিশ সেনারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত