আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার পুজোয় সাহিত্যের তেরো পার্বণ

এবার পুজোয় সাহিত্যের তেরো পার্বণ

সম্প্রতি কলকাতার কলেজ স্ট্রিট কফি হাউজের তিনতলার রেনেসাঁস হলে প্রকাশিত হল ঘনশ্যাম চৌধুরী এবং সিদ্ধার্থ সিংহ সম্পাদিত ৪৭ ফর্মার, ডবল ক্রাউন ১/৮ সাইজের বোর্ড বাঁধাই এক সুবিশাল পূজাবার্ষিকী--- সাহিত্যের তেরো পার্বণ।


এই পূজাবার্ষিকীটিতে কে লেখেননি? গল্প লিখেছেন--- রমাপদ চৌধুরী, সমরেশ মজুমদার, মতি নন্দী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, আবুল বাশার, সুচিত্রা ভট্টাচার্য, নলিনী বেরা, প্রচেত গুপ্ত, সিদ্ধার্থ সিংহ।


কবিতা লিখেছেন--- শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, নবনীতা দেব সেন, শ্রীজাত।


প্রবন্ধ লিখেছেন--- নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, হাসান আজিজুল হক, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, সুমন গুপ্ত, পৃথ্বীরাজ সেন।


কলম ধরেছেন চলচ্চিত্র জগতের তরুণ মজুমদার, মাধবী মুখার্জি, জহর বিশ্বাস, সাবিত্রী চট্টোপাধ্যায়।


বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন অভিনেত্রী এবং চিত্রপরিচালক অপর্ণা সেন, ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিত্রপরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী কোয়েল মল্লিকের।


কমিকসে রহস্য কাহিনি উপহার দিয়েছেন 'বাটুল দি গ্রেট' এবং 'হাদাভোদা'-র জনক নারায়ণ দেবনাথ। এ ছাড়াও এমন অনেক তরুণ কবি-লেখকদের লেখা এই সংকলনের রয়েছে, যার মান এই সব লেখকদের চেয়ে কোনও অংশে কম নয়।


একসঙ্গে এত স্বনামধন্য কবি-সাহিত্যিক এবং প্রাবন্ধিক সম্ভবত আর কোনও পূজাবার্ষিকী বা শারদীয়া সংখ্যায় লেখেননি। অথচ দাম রাখা হয়েছে মাত্র ৪০০ টাকা। বংশপরম্পরায় চিরকাল সংগ্রহে রাখার মতো 'নিউ ভারত সাহিত্য কুটির' থেকে প্রকাশিত এই পূজাবার্ষিকীর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন গায়ক সৈকত মিত্র, অভিনেত্রী পাপিয়া অধিকারী, এই সংকলনের দুই সম্পাদক ঘনশ্যাম চৌধুরী এবং সিদ্ধার্থ সিংহ ছাড়াও অজস্র কবি, গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, অনুবাদক, গায়ক, সুরকার, গীতিকার, প্রকাশক।
'নিউ ভারত সাহিত্য কুটির'-এর কর্ণধার পঙ্কজকুমার বসাক এ দিনই ঘোষণা করেন, আজ আমাদের এই সংকলন দিয়ে পথচলা শুরু হলেও আমরা এখানেই থেমে থাকব না। প্রতি বছর এই ধরনের সংকলন অন্তত দুটি করে প্রকাশ করব। একটি পুজোর সময়, আর একটি পয়লা বৈশাখে। বইটি এখন পাওয়া যাচ্ছে রায় বুক স্টল, দে'জ, দে বুক স্টোর (দীপু) ও প্রকাশকের নিজস্য কাউন্টারে। এ ছাড়াও ঘরে বসে বই পাওয়া যাবে বইটই, বইহাট, ফ্লিপকার্ট-সহ বিভিন্ন অনলাইনের মাধ্যমে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত