আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অর্ধশত

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অর্ধশত

আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ বিকেলে, আমাদের শিয়া স্বদেশীদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছে।

তিনি নিহতের সংখ্যা উল্লেখ না করলেও একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এএফপি নিউজ জানিয়েছে, অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত কয়েক ডজন। অন্যদিকে বিবিসি বলছে, নিহতের সংখ্যা ৫০।

এদিকে তালেবানেরই আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, অন্তত ২৮ জন মানুষ নিহত হয়েছেন। আরেকটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৯০।

শেয়ার করুন

পাঠকের মতামত