আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সমন্বিত সরকার গঠনে রাজি হলেও পশ্চিমাদের নির্দেশনা মানবে না তালেবান

সমন্বিত সরকার গঠনে রাজি হলেও পশ্চিমাদের নির্দেশনা মানবে না তালেবান

তালেবান কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে রাজি হয়েছে তালেবান কর্তৃপক্ষ। কিন্তু, ওই সরকারে কে থাকবে বা কে থাকবে না তা নিয়ে পশ্চিমাদের নির্দেশনা মানবেন না তারা। শনিবার আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ওই তালেবান নেতা।

আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠনে পশ্চিমাদের চাপের প্রেক্ষিতে তালেবান কর্তৃপক্ষ গত মাসে জানিয়েছে, জাতিগত সংখ্যালঘু প্রতিনিধিদের নতুন তালেবান সরকারের মন্ত্রিসভায় স্থান দেয়া হবে। পরে নারীদেরও তালেবান সরকারে স্থান দেয়া হবে।

আল-জাজিরার দেয়া তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র নতুন তালেবান সরকারে সাবেক আফগান সরকারের যে সকল সদস্যকে স্থান দেয়ার কথা বলেছে তাতে কোনো আগ্রহ দেখায়নি তারা।

এ বিষয়ে আল-জাজিরাকে তালেবান সরকারের মুখপাত্র ও জাতিসঙ্ঘে আফগান রাষ্ট্রদূত সুহেল শাহিন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগান জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাতে হবে।

১৫ আগস্ট তারিখে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর তালেবান কর্তৃপক্ষ নতুন সরকার গঠন করে। এ নতুন সরকারের নাম দেয়া হয় ইসলামিক আমিরাত ইন আফগানিস্তান। এরপর তালেবান কর্তৃপক্ষ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু, পশ্চিমা সরকারগুলো বলছে যে তারা নতুন তালেবান সরকারকে স্বীকৃতি দেবে দেশটির নারী ও সংখ্যালঘুদের সাথে তাদের আচরণ অনুসারে।

সুহেল শাহিন এমন এক সময়ে এসব মন্তব্য করেছেন যখন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাতারের দোহায় গেছেন দেশটির কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য। এ সময় তিনি বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথেও দেখা করবেন।

৩০ আগস্ট তারিখে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের চলে যাবার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা তালেবানের সাথে মুখোমুখি আলাপ করবেন।

এছাড়া নিরাপত্তা সংস্থাগুলোর সাথে সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন শক্তিগুলোর সাথে আলোচনা করবেন তালেবান কর্তৃপক্ষ।


তালেবান কর্তৃপক্ষের গোয়েন্দা প্রধান মোল্লা আবদুল হক ওয়াসিক, তথ্যমন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়রখোয়া ও সংস্কৃতিমন্ত্রী শেখ শাহাবুদ্দিন দেলাওয়ার এসব আলোচনায় অংশ নিবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত