আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য অভিন্ন দাবিনামা তৈরির উদ্যোগ

পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য অভিন্ন দাবিনামা তৈরির উদ্যোগ

ভারতের বর্তমান এবং পূর্বের সব সরকারই মুসলমানদের অবহেলা করে এসেছে বলে অভিযোগ

আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ইমাম ও মুসলিম সংগঠনের নেতারা কলকাতায় এক বৈঠকে সিদ্ধান্ত

নিয়েছেন, রাজ্যের প্রায় তিন কোটি মুসলমানের জন্য তারা একটা অভিন্ন দাবি সনদ তৈরি করবেন।

এই দাবি সনদে মুসলমানদের শিক্ষা, চাকরির সুযোগসহ নানা বিষয় উঠে আসবে। মুসলিম নেতাদের

এই বৈঠকের অন্যতম মূল উদ্যোক্তা ছিলেন কলকাতার রেড রোডে ঈদের নামাজ পরিচালনাকারী

ইমাম ক্বারি ফজলুর রহমান।বিবিসি বাংলাকে তিনি বলেন, পশ্চিমবঙ্গের গরীব ও পিছিয়ে পড়া

মানুষদের জন্য আমরা কিছু করতে চাই, এটা আমাদের দায়িত্ব। সেজন্যই সব মুসলিম

সংগঠনগুলোকে নিয়ে একটা বৈঠক করেছি সবাইকে এক জায়গায় এনে আমরা এগুতে

চাইছি।সমাজকে উন্নত করতে গেলে পশ্চিমবঙ্গের মুসলমানদের বাদ দিলে চলবে না। কলকাতার ওই

বৈঠকে হাজির না থাকলেও মুসলিম নেতাদের এই উদ্যোগের পেছনে রয়েছেন মৌলানা সিদ্দিকুল্লা

চৌধুরী। তার কথায়, সমাজের উন্নত করতে হলে পশ্চিমবঙ্গের মুসলমানদের বাদ দিলে চলবে না। সে

জন্যই সকলে চাইছেন একটা অভিন্ন দাবী সনদ তৈরি করে সরকারের কাছে রাখা দরকার, যাতে

নির্বাচনে সেই বিষয়গুলোর ওপর তারা গুরুত্ব দেয়।এই দাবী সনদ তৈরির উদ্যোগে সামিল হয়েছেন

পশ্চিমবঙ্গের প্রাক্তণ ভূমিমন্ত্রী ও বর্তমানে সিপিআইএম থেকে বহিষ্কৃত নেতা আব্দুর রেজ্জাক

মোল্লাও। তিনি বলছিলেন, এখন পশ্চিমবঙ্গে যেটা চলছে, সেটা টোকেনিজম ইমাম ভাতা, মোয়াজ্জিন

ভাতা প্রভৃতি দেয়া হচ্ছে। এটা তো সরকারের কাজ না, এটা করবে মুসলিম সমাজ। কিন্তু সেসব

কাজগুলোকেই বড় করে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। নিজে কতটা মুসলিম দরদি সেটাই দেখাচ্ছেন। এগুলো

মুসলমানদের সমস্যাগুলোর স্থায়ী সমাধান নয়। ক্বারি ফজলুর রহমান সরাসরি রাজনীতি না করলেও

মাঝে মধ্যেই সরকারের সংখ্যালঘু নীতির সমালোচনা করে থাকেন প্রকাশ্যেই। তিনি বলছিলেন,

তাদের দাবী সনদ তৈরির এই উদ্যোগ পরের বছর নির্বাচনের কথা মাথায় রেখেই নেয়া হয়েছে। তবে

রেজ্জাক মোল্লার আশঙ্কা, যৌথ মঞ্চ তৈরির এই উদ্যোগ নিয়ে যেন মুসলিম সমাজের নেতাদের কেউ

যেন আবার নির্বাচনের আগে সরকারের সঙ্গে দর কষাকষি না শুরু করেন।অভিন্ন দাবি সনদ তৈরির

আগে কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্য জুড়ে শুরু হবে একটা সমীক্ষা যেখান থেকে মুসলিম নেতারা

একটা সামগ্রিক চিত্র তৈরি করার চেষ্টা করবেন। তবে এর আগে সাচার কমিটির রিপোর্টসহ অনেক

সমীক্ষাতেই দেখা গেছে, শিক্ষা বিশেষ করে উচ্চশিক্ষা বা ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো পেশাদার

শিক্ষাক্ষেত্র, সরকারি চাকরিসহ বিভিন্ন বিষয়ে মুসলমানরা অনেক পিছিয়ে রয়েছে। যদিও পশ্চিমবঙ্গের

জনসংখ্যার এক-তৃতীয়াংশই মুসলমান।

শেয়ার করুন

পাঠকের মতামত