আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মেক্সিকোয় বাংলাদেশসহ ১২টি দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

মেক্সিকোয় বাংলাদেশসহ ১২টি দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় ভেরাক্রুজ প্রদেশে বাংলাদেশসহ ১২টি দেশের ছয় শ’ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। দুটি ট্রাকের পেছনে তারা লুকিয়ে ছিলেন।

মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট-আইএনএম শনিবার জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

আইএনএম জানিয়েছে, ছয় শ’ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলার চারজন, ইকুয়েডরের চারজন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন। শুক্রবার দুটি ট্রাকের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় তাদের পাওয়া গেছে।

আইএনএম আরো জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে অথবা মেক্সিকোতে থাকার সুযোগ দেয়া হবে।

অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগ মধ্য আমেরিকার। এবং অন্যান্য দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে আসেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত