আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নাক দিয়ে করোনার টিকা নিলেন পুতিন

নাক দিয়ে করোনার টিকা নিলেন পুতিন

করোনাভাইরাসের টিকা স্পুটনিকের নতুন একটি ধরন রফতানি করার পরিকল্পনা করছে রাশিয়া। এই ধরনটি মূলত নাক দিয়ে নেওয়া হয়। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে নাক দিয়ে এই টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

রাশিয়ার সরকারি টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, স্পুটনিক ৫ টিকার প্রাথমিক ডোজ নেওয়ার ৬ মাস পর তিনি বুস্টার ডোজ নিয়েছেন। কারণ, তার দেহে অ্যান্টিবডির মাত্রা কমে গিয়েছিল।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, তারা করোনার স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন বিশ্বের অন্যান্য দেশে রফতানি করবে। আগামী বছর এই রফতানি শুরু হতে পারে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনা প্রতিরোধ ও চিকিৎসায় নাকে দেওয়ার স্প্রে তৈরিতে গবেষণা চলছে। কারণ, মানুষের শরীরে করোনাভাইরাস প্রবেশের অন্যতম পথ এই অঙ্গটি।

স্পুটনিক ৫ টিকার মূল সংস্করণ হলো দুই ডোজের ইনজেকশন। এই টিকা এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও এই টিকার অনুমোদন দেয়নি। এই অবস্থার মধ্যেই রাশিয়া স্পুটনিক ৫ টিকার নাকে ব্যবহারের ধরন নিয়ে কাজ করার কথা জানাল। এই টিকা এখনো পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে আছে। এই টিকা রাশিয়া অনুমোদন দিলে তা বিশ্বে গ্রহণযোগ্যতার সংকটে পড়তে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত