আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্বীকৃতি দেয়ার জন্য সব শর্ত পূরণ করেছি : তালেবান

স্বীকৃতি দেয়ার জন্য সব শর্ত পূরণ করেছি : তালেবান

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছেন তালেবানের কাতার দফতরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম।

শুক্রবার দোহায় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। তবে আন্তর্জাতিক সমাজ তালেবানকে কি কি শর্ত দিয়েছিল এবং সেসব শর্ত কিভাবে পূরণ হয়েছে তার বিবরণ তিনি দেননি।

মোহাম্মাদ নাঈম বলেন, গোটা আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ৪০ বছরের যুদ্ধ শেষে তালেবান সরকার দেশে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

তালেবানের এই মুখপাত্র বলেন, আফগান জনগণের উন্নতি ও অগ্রগতি এখন তালেবান সরকারের প্রধান অগ্রাধিকার; তবে বিদেশে আফগান অর্থ আটকে থাকার কারণে আফগানিস্তানে ব্যাপক অর্থনৈতিক সঙ্কট দেখা দিচ্ছে বলে তিনি জানান।

বিশ্বের কোনো দেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে হামলার কাজে আফগান ভূমি ব্যবহার করতে দেয়া হবে না বলেও এই মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেন।তালেবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত ২০ বছরের দুর্নীতির মূলোৎপাটন করেছ বলেও তিনি দাবি করেন।

তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানর ক্ষমতা দখল করলেও এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত