আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর দেশটি বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটছে। এরই মধ্যে জনসমাগমস্থলে মাস্ক পরাকে ফের বাধ্যতামূলক করা হয়েছে। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ কথা বলেছেন। খবর বিবিসির।

এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেছেন, ‘দোকান, শপিং মল, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে। আগামী তিন সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।’

শুধু মাস্ক পরা নয় আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বরিস জনসন বলেন, বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের বাধ্যতামূলক পিসিআর টেস্ট করতে হবে এবং তাদের করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। এমনকি যারা সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদেরও এই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।’

তবে সংবাদ সম্মেলনে কিছুটা আশার বাণীও শুনিয়েছেন জনসন। তিনি বলেছেন, গত বছরের চেয়ে এবারের বড়দিন ‘যথেষ্ট ভালো’ হবে। করোনার ওমিক্রন ধরনের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা ‘অস্থায়ী এবং সতর্কতামূলক’।


উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জোভেদ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত দুই ব্যক্তির শনাক্ত হওয়ার খবর জানান।

বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ওমিক্রন ধরন টিকার কার্যকারিতা কমিয়ে দিতে পারে।’   

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত