আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ

ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ

ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে বুধবারের এই গোলাগুলির ঘটনায় কেউ নিহত হয়নি।

ইরানি বার্তা সংস্থা তাসনিম প্রথম আফগানিস্তানের নিমরোজ প্রদেশ ও ইরানের সিস্তান প্রদেশের সীমান্ত সংলগ্ন ইরানি হিরমান্দ কাউন্টির গ্রাম শাগালাকে এই সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে।

তাসনিমের খবরে জানানো হয়, বুধবার সন্ধ্যায় ইরানি কিছু কৃষক ইরানের সীমান্তের মধ্যে থাকা অবস্থায় সীমান্ত দেয়াল অতিক্রম করেছিলো। এই সময় তালেবান যোদ্ধারা ইরানিরা সীমান্ত লঙ্ঘন করছে বিবেচনায় গুলি ছোঁড়ে। প্রত্যুত্তরে ইরানি সীমান্তরক্ষীরাও গুলি ছুঁড়লে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার এই গোলাগুলি শুরু হয়।

পরে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় ও তালেবানের মুখপত্রের দফতর জানিয়েছে, গোলাগুলির এই ঘটনায় উভয়পক্ষ আলোচনায় বসেছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ বলেন, সীমান্তের বাসিন্দাদের মধ্যে 'ভুল বোঝাবুঝির' কারণে এই সংঘর্ষ শুরু হয়।

তালেবানের নাম উল্লেখ ছাড়াই তিনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষীরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং সীমান্তে শান্তি স্থাপিত হয়েছে।

অপরদিকে আফগান তথ্য উপমন্ত্রী ও তালেবানের প্রধান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়, নিমরোজ প্রদেশে আফগান ও ইরানি সীমান্তরক্ষীদের মধ্যে সম্পূর্ণ ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই ভুল বোঝাবুঝি রোধ করতে তালেবান নেতৃত্ব প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

চলতি বছরের আগস্টে আফগানিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ নেয়ার পর কোনো দেশের সাথে তালেবান যোদ্ধাদের এটিই প্রথম সীমান্ত সংঘর্ষ।

আফগানিস্তানের তালেবানের সাথে ইরানি কর্তৃপক্ষের স্বাভাবিক সম্পর্ক বিরাজ করছে যদিও ইরান তালেবানের প্রতিষ্ঠিত আফগান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি। কাবুলে ইরান এখনো তার দূতাবাসের কার্যক্রম অব্যাহত রেখেছে।

ইরান আফগানিস্তানে 'অন্তর্ভূক্তিমূলক সরকার' গঠিত হলেই তালেবানকে স্বীকৃতি দেয়া হবে বলে জানিয়েছে। তবে দেশটিতে মানবিক সহায়তা দেয়া ইরান অব্যাহত রেখেছে এবং আফগানিস্তানে মানবিক সংকট মোকাবেলায় তালেবানের ওপর থেকে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত