আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাতিসঙ্ঘে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে না তালেবান

জাতিসঙ্ঘে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে না তালেবান

জাতিসঙ্ঘে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য এখনই সুযোগ পাচ্ছে না তালেবান। বুধবার জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ক্রেডেনশিয়ালস কমিটিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জাতিসঙ্ঘে সুইডেনের রাষ্ট্রদূত আনা এনেস্ট্রম সাংবাদিকদের বলেন, ক্রেডেনশিয়ালস কমিটিতে সদস্যরা আফগানিস্তানের পক্ষ থেকে কারা প্রতিনিধিত্ব করবে, এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া স্থগিত করেছে।

কমিটির বৈঠকে মিয়ানমারের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর ফলে আফগানিস্তানের তালেবান ও মিয়ানমারের সামরিক জান্তা জাতিসঙ্ঘে অধিবেশনে এখনই তাদের দেশের পক্ষে প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছে না।

নয় সদস্য বিশিষ্ট জাতিসঙ্ঘের ক্রেডেনশিয়ালস কমিটি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের বিষয়ে নিরীক্ষণ করে এবং এর ভিত্তিতে জাতিসঙ্ঘের অধিবেশনে প্রতিনিধিদের অংশগ্রহণ করার সুযোগ দেয়।

এর আগে চলতি বছরের আগস্টে আফগানিস্তানে আন্তর্জাতিক স্বীকৃত মার্কিন সমর্থিত সরকারের কাছ থেকে প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান। দলটি জাতিসঙ্ঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে কাতারে অবস্থানরত মুখপাত্র সুহাইল শাহিনকে নির্বাচিত করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত