আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানে যদি চীন কোনো রকমের সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। শুক্রবার ‘রয়টার্স নেক্সট’ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তাইওয়ানে চীনা নেতারা সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে উল্লেখ করে ব্লিংকেন বলেন, ‘আমরা আশা করি চীনের নেতারা বিষয়টি খুবই সতর্কতার সাথে ভাববেন, যাতে নতুন কোনো সঙ্কট তৈরি না হয়। আমি মনে করি সামরিক অভিযান চালালে বহু মানুষের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে এবং এতে কারো স্বার্থ রক্ষা হবে না।’

এ মুহূর্তে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অনেক বেশি সামরিক উত্তেজনা বিরাজ করছে। তবে চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি সেনা পাঠাবে কিনা এমন প্রশ্নের সুনির্দিষ্ট কোনো জবাব দেননি ব্লিংকেন। তিনি বলেন, ‘আমরা বহু বছর ধরেই বলে আসছি এবং সুস্পষ্টভাবে বলছি যে তাইওয়ানের আত্মরক্ষার অধিকার রয়েছে, আমরা সব সময় এ প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত