আপডেট :

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কুশনার

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কুশনার

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়েজামাই জেরাড কুশনার। ইসরায়েলের সাথে আরব দেশগুলোর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণেই হোয়াইট হাউসের সাবেক সিনিয়র অ্যাডভাইজার কুশনার এবং তার ডেপুটি অ্যাভি বারকোভিটসকে মনোনীত করা হয়েছে।

জেরুসালেম পোস্ট পত্রিকা এই মনোনয়নের জন্য কুশনারকে ধন্যবাদ জানিয়ে বলেছে যে লাখ লাখ ইসরাইলি ও আবরদের প্রচষ্টাকে বাস্তবে রূপান্তর করার জন্য কুশনারকে অভিনন্দন।

চলতি বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। কুশনার এক বিবৃতিতে জানিয়েছেন, এ মনোনয়ন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন।

ট্রাম্পের সময় ইসরাইলের সাথে আরব দেশগুলোর শান্তি ফেরাতে মধ্যস্থতার জন্য তিনিই তার শ্বশুরকে পরামর্শ দিয়েছিলেন। এরপর ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে হওয়া ‘আব্রাহাম চুক্তি’ তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ট্রাম্প। ওই চুক্তিকে গত ২৫ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক চুক্তি বলে মনে করা হয়।

কুশনার এবং বারকোভিটসকে ওই মনোনয়ন দেয়ার জন্য সুপারিশ করেছিলেন মার্কিন আইনজীবী অ্যালান ডেরশোভিটস। হার্ভার্ড আইন স্কুলের অধ্যাপক হিসেবে এই সুপারিশ দেয়ার যোগ্যতা রয়েছে তার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত