আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউক্রেন বিষয়ে রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের

ইউক্রেন বিষয়ে রুশ সিদ্ধান্তের নিন্দা বিশ্ব নেতৃবৃন্দের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ।

ফ্রান্স, জার্মানী ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মত হয়েছেন যে এ পদক্ষেপকে জবাবহীন ছেড়ে দেয়া যাবে না।

তাদের আলোচনা শেষে জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপের যে দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি রাশিয়া দিয়েছে সেখানে অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়ে বলেছে, প্রয়োজন হলে তারা আরো অবরোধ দিতে প্রস্তুত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।

ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে আবারো খাটো করলো। একইসাথে এটি মিনস্ক চুক্তিরও লঙ্ঘন করলো।

তিনি বলেন, রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।

ইউরোপীয় ইউনিয়নের দুই জ্যেষ্ঠ সদস্য উরসালা ভন দার লিয়েন এবং চার্লস মাইকেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তীব্র লঙ্ঘন।

তারা বলেন, ইইউ এবং এর অংশীদাররা যৌথভাবে ঐক্য, দৃঢ়তা ও ইউক্রেনের সংহতির সংকল্পসহ এ পদক্ষেপের প্রতিক্রিয়া জানাবে।

এদিকে সাইবেরিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক আশঙ্কা করে বলেছেন, ইউক্রেন সঙ্কট ইউরোপসহ বিশ্বের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় বলকান এলাকায়।

রুমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে তার দেশের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত