আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাশিয়াকে আটকানোর উপায় তৃতীয় বিশ্বযুদ্ধ! হুঁশিয়ারি বাইডেনের

রাশিয়াকে আটকানোর উপায় তৃতীয় বিশ্বযুদ্ধ! হুঁশিয়ারি বাইডেনের

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা মাথাচাড়া দিচ্ছিল। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও শোনা গেল সেই সুর। এখন রাশিয়াকে থামানোর হাতিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ বলেই মনে করছেন তিনি। তবে এই চরম পরিণতি এড়াতে রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা চাপানোর পক্ষেই সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবার জো বাইডেন বলেন, দু’টি বিকল্প রয়েছে আমাদের সামনে। এক, রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানো। অথবা রাশিয়াকে উচিত শিক্ষা দিতে নিষেধাজ্ঞা চাপানো। যাতে বাকিদের কাছে সেটা উদাহরণ হয়ে থাকে। বাকিরা বুঝতে পারে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করলে কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, রাশিয়ার উপর চাপানো নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। অর্থনৈতিক এবং রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। আগ্রাসনেক স্বল্প ও দীর্ঘ মেয়াদী মূল্য চোকাতে হবে মস্কোকে।

শনিবারই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনের জন্য ৩৫০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের ঘোষণা করা হয়েছে। ইউক্রেনকে সবরকমভাবে সাহায্যের আশ্বাসও দেয়া হয়েছে।

এদিকে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন টুইট করলেন রাশিয়ার সাধারণ মানুষের উদ্দেশে। জানালেন এই যুদ্ধ একেবারেই অকারণ। লেখেন, সম্পূর্ণ সুরক্ষা ও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আপনাদের যেমন রয়েছে, অন্য সকলেরও রয়েছে। কেউই আপনাদের বিপদে ফেলতে চাইছে না। ইউক্রেনে থাকা আপনাদের প্রতিবেশী, বন্ধু ও পরিবারের সাথে এই অকারণ যুদ্ধের কোনো প্রয়োজন নেই আপনাদের। ইউক্রেনের মানুষও আপনাদের মতোই শান্তিতে থাকতে চান।

তবে কোনোরকম চাপের সামনেই মাথা নোয়াতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া। সবমিলিয়ে ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলেছে বিশ্ব, দাবি ওয়াকিবহাল মহলের।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত