আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালেই তৃতীয় বিশ্বযুদ্ধ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ালেই তৃতীয় বিশ্বযুদ্ধ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। ক্রেমলিনের বিরুদ্ধে ন্যাটো জোট সংঘাতে জড়ালে সেটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে।

হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে শুক্রবার বাইডেন এই সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করবো না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণার জন্যও এই জোটের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে ন্যাটো ও যুক্তরাষ্ট্র একাধিকবার জেলেনস্কির এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

বাইডেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে শুক্রবার আরো নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়াকে দেওয়া ‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদা প্রত্যাহার করার আহ্বান জানাবে। এই পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসনের জন্য আরো বেশি দোষী করবে।’

‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদার অর্থ হলো, এই তকমা পাওয়া দুটি দেশ একে অপরের সঙ্গে সর্বোত্তম শর্তে বাণিজ্য করতে সম্মত হয়েছে। যেমন- কম শুল্ক, বাণিজ্যে কয়েকটি বাধা এবং সর্বোচ্চ সম্ভাব্য আমদানি অনুমোদন। এই মর্যাদা বাতিল করা হলে জি সেভেনভুক্ত দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাণিজ্য করা মুশকিল হয়ে পড়বে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত