আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ন্যাটো সম্মেলন শেষে পোল্যান্ড সফর করবেন বাইডেন

ন্যাটো সম্মেলন শেষে পোল্যান্ড সফর করবেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট জো বাইডেন পোল্যান্ড সফর করবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ২৫ মার্চ পোল্যান্ড সফরে যাবেন।

হোয়াইট হাউজ আরও জানায়, ইউক্রেনে রুশ হামলা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ড্রজেজ ডুডার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ইউক্রেনে রাশিয়ার চাপানো অযৌক্তিক ও অনর্থক যুদ্ধের ফলে সৃষ্ট মানবিক পরিস্থিতি এবং মানবাধিকার সংকট যুক্তরাষ্ট্রসহ মিত্রশক্তি ও সমথর্ক দেশগুলো কীভাবে মোকাবিলা করবে, তার উপায় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আলোচনা করবেন।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস, ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রেসিডেন্ট বরিস জনসনের সাথে ফোনে আলোচনার কথা রয়েছে বাইডেনের। বুধবার তিনি ন্যাটোর জরুরি সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে যাচ্ছেন। এরপর ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিবেন। পাশাপাশি জি-সেভেন এর সাথেও বৈঠক করবেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত